Ritesh Beghi
১৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ভিডিও গানও দেখা যাবে স্পটিফাই-এ

এতদিন শুধুমাত্র অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত থাকলেও এবার মিউজিক ভিডিও যুক্ত করে ভিডিও স্ট্রিমিংয়ের জগতে প্রবেশ করছে স্পটিফাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটির পেইড সাবস্ক্রাইবাররা যুক্তরাষ্ট্র ও কানাডায় এই নতুন সুবিধা পাবেন। গত বুধবার স্পটিফাই কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছে এ তথ্য। 

সুইডেন-ভিত্তিক এই অডিও প্ল্যাটফর্মটির জন্য এটি একটি উল্লেখযোগ্য আপডেট কিংবা সম্প্রসারণ। কারণ এত দিন তাদের ভিডিও পরিষেবা মূলত ভিডিও পডকাস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার তাতে যোপগ হলো নতুন মাত্রা।

স্পটিফাইয়ের সেই মুখপাত্র জানান, প্ল্যাটফর্মটির ৩৯ কোটিরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে ভিডিও পডকাস্ট দেখেছেন। তিনি আরও নিশ্চিত করেন যে, অন্যান্য বাজারে তারা প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য মিউজিক ভিডিও চালু করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আসছে, যা ভবিষ্যতে অন্যান্য স্থানের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হতে পারে।

এর ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশেও এই সুবিধা পেতে ব্যবহারকারীদের সাবস্ক্রাইবার হতে হবে।

নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা গান শোনার সময় অডিও-মোড এবং ভিডিও-মোডের মধ্যে সহজেই পরিবর্তন করতে পারবেন।

দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মিউজিক ভিডিও দেখার প্রধান মাধ্যম হিসেবে ইউটিউব আধিপত্য বিস্তার করে আছে। স্পটিফাইয়ের এই পদক্ষেপ ইউটিউবের সেই ক্ষেত্রটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে- এমনটাই মত বিশেষজ্ঞদের। মিউজিক ভিডিও যুক্ত করার মাধ্যমে স্পটিফাই তাদের ব্যবহারকারীদের জন্য আরও একটি বিনোদনের সুযোগ তৈরি করতে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০