news desk
২৫ মার্চ ২০২০, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ২৭ ক্রিকেটার মিলে তহবিল গঠন করে আর্থিক সহায়তার উদ্যোগ

বর্তমান বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক আর উৎকণ্ঠা। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বের ১৯৭ টি দেশে আঘাত হেনেছে। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা এগিয়ে আসছেন। এই লড়াইয়ে বসে থাকছেন না বাংলাদেশের ক্রিকেটাররাও।

কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ২৭ ক্রিকেটার মিলে তহবিল গঠন করে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার ও চুক্তির বাইরে থেকে সম্প্রতি জাতীয় দলে খেলা আরও ১০ ক্রিকেটার তাদের এক মাসের পারিশ্রমিকের অর্ধেক দেবেন এ তহবিলে।

কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে যে ক্রিকেটাররা কোনো সিরিজে খেলেন, তিনিও নিজের গ্রেড অনুযায়ী ওই মাসের পারিশ্রমিক পেয়ে থাকেন।

সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে চুক্তির বাইরে থেকে খেলা ক্রিকেটাররা যেমন মাসিক বেতন পাবেন। চুক্তিতে না থাকলেও মাশরাফি বিন মুর্তজা শীর্ষ ক্যাটাগরির বেতন।

প্রাথমিক হিসাবে সব মিলিয়ে ৩১ লাখ টাকার মতো আসবে বলে ধারণা করছেন ক্রিকেটাররা। সেই টাকা তারা সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে দেবেন, এখনও ঠিক করেননি। সবচেয়ে উপযুক্ত কোথায় হয়, সেটি ভেবে দেখছেন তারা।

তহবিল গঠনের মূল উদ্যোক্তাদের একজন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, হয়তো খুব বড় অঙ্ক নয়, তবু নিজেদের জায়গা থেকে করার চেষ্টা করছি আমরা। তিনি বলেন, সবাই যদি এভাবে যার যার জায়গা থেকে চেষ্টা করি, যত ক্ষুদ্রই হোক বা বড়, সবাই যদি একসঙ্গে লড়াইয়ে নামি, তা হলে করোনাভাইরাসকে হারানো অবশ্যই সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

ইউরোপসেরা পিএসজিকে ধসিয়ে দিল লা লিগার দ্বিতীয় বিভাগের দল

মোক্ষম জবাব দিলেন রোনালদোর বাগদত্তা জর্জিনা

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন: সোহেল তাজ

তিন বিভাগে বন্যার পূর্বাভাস

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১০

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

১১

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

১২

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

১৪

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

১৭

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৯

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

২০