Ritesh Beghi
২৮ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্ট্রেঞ্জার থিংস ফাইভ’ মুক্তি পেতেই নেটফ্লিক্সে বিপর্যয়

দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজন। তবে মুক্তির মাত্র কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ অচল (ক্রাশ) হয়ে পড়ে নেটফ্লিক্স। এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো দর্শক। 

বুধবার (২৭ নভেম্বর) সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পরপরই এই বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে যারা টিভি সেটে পর্বগুলো দেখার চেষ্টা করছিলেন, তারা স্ট্রিমিং করতে গিয়ে বাধার মুখে পড়েন; এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত।

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। অন্যদিকে ভারতেও অসংখ্য গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। সেখানে পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল বার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে।’

নেটফ্লিক্স ক্রাশ করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালে মাইক টাইসন ও জেইক পলের বক্সিং ম্যাচ এবং রিয়েলিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়েছিল। ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংসের চতুর্থ সিজনের শেষ দুটি পর্ব মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, তিন বছরের বিরতির পর পঞ্চম সিজন নিয়ে ফিরল ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯-এর দশকের প্রেক্ষাপটে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরের কাল্পনিক কাহিনি নিয়ে নির্মিত এই সিরিজটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। এবারের সিজনে মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ডসহ মূল কাস্টের পাশাপাশি গল্পের প্রয়োজনে সময়ের কিছুটা উল্লম্ফন (টাইম জাম্প) রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০