Ritesh Beghi
১২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতেও ঝড় তুলছে এআই! মানুষের গাওয়া গান নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার বানানো ট্র্যাক এখন জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক টপ চার্টে। সেই সঙ্গে আসছে এআই সংগীত নির্মাতাদের বিরুদ্ধে অনুকরণ ও চুরির অভিযোগ; ফলে বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই।

গত মাসেই এআই-জেনারেটেড গান ‘ওয়াক মাই ওয়াক’ যুক্তরাষ্ট্রের বিলবোর্ড কান্ট্রি ডিজিটাল সং সেলস- তালিকার এক নম্বরে ওঠে। মাত্র কয়েকটি প্রম্পটে তৈরি এই গান স্পটিফাইয়ে স্ট্রিম হয়েছে ৮ মিলিয়ন। গানটির শিল্পী হিসেবে দেখানো হয়েছে ‘ব্রেকিং রাস্ট’ নামে এক কাউবয়-লুকের চরিত্রকে, যার পুরো অস্তিত্বই আসলে এআই নির্মিত।

কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে নকলের অভিযোগ। কান্ট্রি-র‌্যাপ শিল্পী ব্ল্যাংকো ব্রাউন দাবি করেছেন, গানটির নির্মাতা এআই ব্যবহার করে তার স্টাইলকেই কপি করেছে। ব্রাউনের অভিযোগের বিষয়ে ‘ব্রেকিং রাস্ট’–এর নির্মাতা কোনো উত্তর দেয়নি।

তবে শুধু এ ঘটনাই নয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘কিং গিজার্ড এন্ড দ্যা লিজার্ড উইজার্ড’– এর নাম নকল করে ‘কিং লিজার্ড উইজার্ড’ নামে একটি এআই ব্যান্ড স্পটিফাইয়ে হাজির হয়। এআই-তৈরি গান, এআই আর্টওয়ার্ক এবং নকল করা গান– এ সকল বিষয় দেখে দেখে ক্ষুব্ধ হন ব্যান্ডের সদস্যরা। পরে স্পটিফাই সেই এআই ব্যান্ডকে সরিয়ে ফেলে। এক বিবৃতিতে জানায়, “শিল্পীর পরিচয় নকল করা কঠোরভাবে নিষিদ্ধ।”

এআই-জেনারেটেড মিউজিক নিয়ে বিতর্ক নতুন নয়। স্পটিফাই আগেই বট চালিত ও এআই-জেনারেটেড ৭ কোটি ৫০ লাখেরও বেশি গান প্ল্যাটফর্ম থেকে নামিয়েছে। এছাড়া, ড্রেক বা দ্য উইকেন্ডের কণ্ঠ নকল করে তৈরি ভাইরাল গানও বারবার সরিয়েছে; ফলে এ নিয়ে কার্যত বিপাকেই পড়ছে এই মিউজিক স্ট্রিমিং পরিষেবাটি।

তবে সব এআই কন্টেন্ট যে ছাঁটাই হয়ে যাচ্ছে তা নয়। যুক্তরাজ্যের টপ ৪০-এ ওঠা ‘আই রান’ গানটিতে প্রথমে এআই-ম্যানিপুলেটেড কণ্ঠ ব্যবহার করা হয়েছিল। পরে অভিযোগ উঠলে গানটির মানব ভোকাল সংস্করণ প্রকাশ করতে হয়। সংগীত সংশ্লিষ্টরা বলছেন, আসলে কে গানটি বানিয়েছে- এসব এখন ধোঁয়াশায় পরিণত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০