news desk
৩০ মার্চ ২০২০, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে দিনমজুর ও কর্ম হারানো মানুষদের মাঝে সরকারীভাবে খাদ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া নাটোরে দিনমজুর ও কর্ম হারানো মানুষদের মাঝে সরকারীভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় দিনমজুর ও কর্ম হারানো মানুষদের ৫০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী  মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল , ১ কেজি আলু এবং সাবান ১টা। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর শরিফ চৌহানসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, কর্মহারা মানুষদের যাতে না খেয়ে থাকতে না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্য সামগ্রী বিতরণ পর্যায়ক্রমে চলতে থাকবে।
অপরদিকে নাটোর পৌরসভার উদ্যোগে পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি দুঃস্থ গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ সোমবার সকাল দশটার দিকে শহরের কানাইখালী মহল্লা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়। সরকারি সহায়তার ৫ কেজি চাল এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ডাল ও আলু বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০