Ritesh Beghi
৬ জানুয়ারী ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের আইপিএল ইস্যুতে যা বললেন সাবেক লঙ্কান ক্রিকেটার

আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজের এ ঘটনায় ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই কথান বলছে। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার পারভেজ মাহারুফ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে সে (মুস্তাফিজ) অন্যতম সেরা। পাওয়ারপ্লে এবং ডেথ বোলিংয়ে সে একজন মাস্টার। অনেক বছর ধরে সে অনেক উইকেট নিয়েছে। ইকোনমি রেট ৮ এর নিচে, যে কিনা পাওয়ারপ্লে এবং ডেথে বল করে, এটা সত্যিই দারুণ ব্যাপার। সে যদি এই ফরম্যাটে সেরা না-ও হয়, সে অন্যতম সেরা।’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে পারভেজ বলেন, ‘দুঃখজনক। আমি মনে করি ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয়। সে নিজের সুযোগটা অবশ্যই লুফে নিত কলকাতায়। বাংলাদেশ থেকে কলকাতা বেশ কাছেই। আইপিএল এবং কেকেআর দুই পক্ষের জন্যই বড় ক্ষতি। ক্রিকেট এবং রাজনীতি মেশানো হয়েছে। সাবেক ক্রিকেটার হিসেবে আমি দুঃখিত। তবে আশা করতে পারি ক্রিকেট এবং রাজনীতি মেশানো হবে না, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারি না।’

ফিজের সঙ্গে দেখা হলে কী পরামর্শ দেবেন পারভেজ? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘(মুস্তাফিজের সাথে) এখনও কথা হয়নি। আমি সুযোগ পেলে বলব, পরিশ্রম করে যাও, নিজের কাজটা করে যাও। চুপচাপ থেকে নিজের কাজ করে যাও। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যেই অন্যতম সেরা পারফর্মার। আমি বলতে চাইব পরিশ্রম করে যাও, পারফর্ম করে যাও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০