Ritesh Beghi
১০ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক আয়োজনে ফিরল ছায়ানট

দীর্ঘ বিরতি শেষে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরেছে ছায়ানট। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শুদ্ধসংগীত উৎসব’, যা উৎসর্গ করা হয়েছে কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।  

জাতীয় সংগীত দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। উদ্বোধনী দিনে শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে প্রথম অধিবেশন। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন এবং দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

উৎসবের উদ্বোধনী ভাষণে ছায়ানট সভাপতি সারওয়ার আলী দেশের সাংস্কৃতিক পরিবেশ নির্বিঘ্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জানান, একটি নিরাপদ স্বদেশ ভূমি ও জনপদ গড়ে তোলাই এখনকার মূল প্রত্যাশা, যেখানে কোনো বাধা ছাড়াই সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার সুযোগে ছায়ানট ভবনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যদিও সচেতন মহলের দাবি, এই হামলার পেছনে হাদির সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা ছিল না; বরং বিশৃঙ্খলাকারীরা নিজেদের স্বার্থ হাসিলে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।

ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছায়ানটের পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত ১ জানুয়ারি থেকে দাপ্তরিক কাজ এবং ৩ জানুয়ারি থেকে শুরু হয় নিয়মিত শিক্ষা কার্যক্রম। এবার এই সংগীত উৎসবের মাধ্যমেই মূলত বড় কোনো আয়োজনে ফিরল ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০