Ritesh Beghi
১১ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকো ফাইনালের আগে বার্সা-রিয়ালের সম্পর্কে ‘ভাঙন’

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক। মাঠে তারা মুখোমুখি হওয়ার আগে যেন যুদ্ধের দামামা বেজে ওঠে। যদিও মাঠের বাইরে তাদের মধ্যে শীতল সম্পর্ক বিদ্যমান থাকতো। থাকতো বলা হচ্ছে এই কারণে যে, বার্সার বিরুদ্ধে দায়ের হওয়া স্পেন ফুটবলের অন্যতম অর্থ কেলেঙ্কারি মামলা ‘নেগ্রেইরা কেসে’ রিয়াল নাক গলিয়ে সেই সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আজ (রোববার) জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে কাতালান ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা রাখঢাক না রেখে ঘোষণা দিলেন, বার্সা-রিয়ালের সম্পর্ক ‘ভেঙে গেছে’।

লাপোর্তার মতে, রিয়াল মাদ্রিদ ‘নেগ্রেইরা কেসে’ যেভাবে হস্তক্ষেপ করেছে, তা দুই ক্লাবের দীর্ঘদিনের পেশাদার সম্পর্কে ফাটল ধরিয়েছে। বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটির সাবেক সহ-সভাপতিকে অর্থ প্রদানের যে অভিযোগ উঠেছে, রিয়াল সেই আইনি প্রক্রিয়ায় নিজেদের পক্ষভুক্ত করেছে। লাপোর্তা একে বার্সার সম্মানহানি করার একটি ‘অগ্রহণযোগ্য প্রচেষ্টা’ হিসেবে দেখছেন।

লাপোর্তা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ‘বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। তারা নেগ্রেইরা মামলায় উপস্থিত হয়ে যা করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মধ্যে এখন কোনো প্রাতিষ্ঠানিক হৃদ্যতা নেই। অবশ্য এটার মানে এই নয় যে কোনো শ্রদ্ধা নেই।’

‘মাদ্রিদাবাদ’ নিয়ে লাপোর্তা অভিযোগ করেছেন যে, মাদ্রিদ ভিত্তিক একটি গোষ্ঠী বার্সেলোনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ক্লাবটিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি মনে করেন, যখনই বার্সেলোনা ভালো করতে শুরু করে, তখনই এই ধরনের বিতর্কিত বিষয়গুলো সামনে আনা হয়।

এমন বিষেদাগার নিয়ে আজ সৌদি আরবে টানা চতুর্থ কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। ঐতিহ্যগতভাবে ম্যাচের আগে দুই দলের বোর্ড সদস্যদের মধ্যে সৌজন্যমূলক ডিনার হতো, তা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে এসব মাঠের বাইরের বিষয় সরিয়ে রেখে দুই দলের মনোযোগ মৌসুমের প্রথম শিরোপা জয়ে। গত তিনবারে দুইবার রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। এবারও সেই ধারা ধরে রেখে ১৬তম ট্রফি হাতে নিতে চায় বর্তমান শিরোপাধারী বার্সা। আর গত ফাইনালে ৫-২ গোলে বিধ্বস্ত রিয়াল মরিয়া প্রতিশোধ নিতে। এই শিরোপা ১৩তম বারের মতো তারা জিতেছিল ২০২৪ সালে। আর সবশেষ এল ক্লাসিকোতে গত অক্টোবরে ২-১ গোলে বার্সাকে হারিয়েছিল মাদ্রিদ ক্লাবটি। ওই ম্যাচ হারের পর থেকে দারুণ ফর্মে বার্সা, ১৪ ম্যাচ খেলে পরাজিত মাত্র একটিতে। দারুণ ফর্মে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রিয়ালের বিপক্ষে জেতার আশায় তারা।

আরেকটি ব্যাপার লিগ শিরোপা জয়ের আশায় দুই দলকে উজ্জীবিত করতে পারে। গত চার আসরেই লিগ চ্যাম্পিয়ন হয়েছে সুপার কাপের শিরোপা জয়ীরা। এবারও কি তেমন কিছু হতে যাচ্ছে, সেই উত্তর পাওয়ার জন্য কিছুটা লম্বা সময় অপেক্ষা করতে হবে। আপাতত দুই দলের চোখ মৌসুমের প্রথম ট্রফির দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০