Ritesh Beghi
২০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মেন্দ্রর স্মৃতিঘেরা ৭৬০ কোটির বাড়ি কেন ভাঙছেন সানি-ববি?

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণের পর তার স্মৃতিবিজড়িত বিলাসবহুল বাংলো তথা বাড়িটি ভাঙতে চাইছেন অভিনেতার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী সেই বাড়িটির মূল্য প্রায় ৭৬০ কোটি রুপি। কয়েক দশকের পুরনো এই বাড়িটি ভাঙার খবরে এবার বি-টাউনে তৈরি হয়েছে আলোচনা। 

বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধর্মেন্দ্রর সেই আইকনিক বাংলোটিতে অনেকদিন ধরে অসংখ্য নামী অভিনেতা ও নির্মাতাদের যাতায়াত ছিল। তবে দেওল পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে সেখানে জায়গার সংকট দেখা দিয়েছে। এই প্রয়োজন মেটাতেই সানি ও ববি দেওল যৌথভাবে বাংলোটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িটি পুরোপুরি ভাঙা না হলেও  ওপরের একটি তলা বাড়ানোর পাশাপাশি ঢেলে সাজাতে চান তারা।

এদিকে, সম্প্রতি ধর্মেন্দ্রর স্মরণসভাকে কেন্দ্র করে দেওল পরিবারের সদস্যদের মধ্যে দূরত্বের গুঞ্জন ওঠে। মুম্বাইয়ে সানি ও ববি বাবার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেও ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং তার কন্যারা দিল্লিতে আলাদা করে স্মরণসভা করেন। দুই পক্ষের কেউ কারও অনুষ্ঠানে উপস্থিত না থাকায় পারিবারিক ফাটলের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতির মধ্যেই বাংলোটি সংস্কারের খবর সামনে এলো।

উল্লেখ্য, জুহুর এই বাংলোটি ধর্মেন্দ্রর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের অসংখ্য স্মৃতির সাক্ষী। দেওল ভাইয়েরা জানিয়েছেন, আবেগ ও স্মৃতি রক্ষার পাশাপাশি পরিবারের  চাহিদার কথা মাথায় রেখেই বাড়িটির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০