Ritesh Beghi
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ

শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম। 

শাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না- এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান, তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না। সিয়াম বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই।

ঈদে শাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই চিন্তা।

‘রাক্ষস’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশের সিনেমায় সচরাচর দেখা যায় না।

পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকা ফিরবে। বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করা হবে।

রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি বর্তমানে এর সম্পাদনার কাজও সমানতালে চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০