Ritesh Beghi
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে এবং এ কারণে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

অভিনেত্রী নিজেই গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার শারীরিক অসুস্থতার কথা জানান।

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের প্রয়োজন।

এ সময় তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেন এবং সাময়িকভাবে শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুস্থ হয়ে উঠলে নিজেই সবাইকে তার শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করবেন।

এরপর শনিবার দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, তার মাথায় অস্ত্রোপচার করা হবে। ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে পাওয়া ফুলের কথা উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া চান এবং স্পষ্টভাবে জানান যে, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত।

এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই তানিয়া বৃষ্টি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন।

তিনি মাঝেমধ্যে তীব্র মাথাব্যথায় ভুগতেন এবং জ্বর ও ঠান্ডাজনিত সমস্যাও ছিল। তবে প্রথমদিকে বিষয়টি গুরুতর মনে না করায় চিকিৎসা নিতে দেরি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে টিউমার শনাক্ত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসকরা রোববার বিকাল চারটার দিকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সকাল আহমেদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর থেকে অস্ত্রোপচার শুরু হয়েছে। যেহেতু এটি মস্তিষ্কের অপারেশন, তাই বিষয়টি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। অপারেশন সফলভাবে সম্পন্ন হলে তাকে প্রথমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী সময়ে কেবিনে স্থানান্তর করা হবে।

অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও সমর্থন জানাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০