Ritesh Beghi
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভল আর নেই

হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিজ বাসভবনে গত রোববার ৯৫ বছর বয়সে মারা যান তিনি। এরপর সোমবার রাতে সিএনএন তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। 

১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ডুভল অভিনয়ে আসার আগে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ডুভল। পরে নিউইয়র্কে অভিনয় নিয়ে পড়াশোনা করেন, যেখানে তার সহপাঠী ছিলেন ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যানের মতো তারকারা। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

রবার্ট ডুভল সবচেয়ে বেশি পরিচিতি পান ‘দ্য গডফাদার’ ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ড লাভ। ‘দ্য গডফাদার’  ছাড়াও ক্যারিয়ারে উপহার দিয়েছেন অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড এবং লোনসাম ডাভ এর মতো সিনেমা। অভিনয়ের পাশাপাশি ‘দ্য অ্যাপোস্টল’ ও ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’র মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন ডুভল।

ডুভলের পরিচিতি ছিল একজন নীতিবান মানুষ হিসেবে। ১৯৯০ সালে পারিশ্রমিক বৈষম্যের কারণে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’-তে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। ২০০৪ সালে তাকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি এই অভিনেতার কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। তার স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি তার অভিনীত কোনো প্রিয় সিনেমা দেখা অথবা বন্ধুদের সঙ্গে সুন্দর গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০