Ritesh Beghi
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসি ও বুসকেতসের নতুন বিশ্ব রেকর্ড

লিওনেল মেসি ও সের্হিও বুসকেতস—দুজনের বন্ধুত্ব ও বোঝাপড়ার গল্পটা শুরু হয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনায়। পরে সেই জুটি আবারও গর্জে ওঠে ইন্টার মিয়ামিতে। ফ্লোরিডার ক্লাবটিতেও তারা একসঙ্গে দারুণ সাফল্য উপভোগ করেন।

২০২৫ মৌসুম শেষে মেজর লিগ সকার (এমএলএস) থেকে অবসর নেন বুসকেতস। তবে বিদায়ের আগে মেসির সঙ্গে মিলেই গড়েন এক অনন্য রেকর্ড। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবলে এই দুই তারকা একসঙ্গে খেলেছেন মোট ৬৫৩টি ম্যাচ—যা বিশ্বরেকর্ড। ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে এই কীর্তি ছোঁয়া কঠিনই হবে।

৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি তারা খেলেছেন বার্সেলোনার জার্সিতে, আর ৮৪টি ম্যাচ ইন্টার মায়ামির হয়ে। তাদের একসঙ্গে পথচলা শুরু হয় ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর, বুসকেতসের অভিষেক ম্যাচে। সেই ম্যাচে মেসির পাশাপাশি ছিলেন জেরার্ড পিকে।

এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বুসকেতসের নাম। পিকের সঙ্গে তিনি খেলেছেন মোট ৬২০টি ম্যাচ—এর মধ্যে ৫৩৩টি বার্সেলোনার হয়ে এবং ৮৭টি স্পেন জাতীয় দলের জার্সিতে।

৬০০-র বেশি ম্যাচ একসঙ্গে খেলার নজির পেশাদার ফুটবলে খুব কমই দেখা যায়। সম্প্রতি ম্যানুয়েল নয়্যার ও থমাস মুলার এই তালিকায় যুক্ত হয়েছেন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তারা একসঙ্গে খেলেছেন ৬১১টি ম্যাচ।

বর্তমানে মেসি ও বুসকেতস ভিন্ন পরিস্থিতিতে থাকলেও দুজনই এখনো ফুটবলে সক্রিয়। ভবিষ্যতে আবার কোনো ক্লাবে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও তা খুবই ক্ষীণ। আপাতত তাদের গড়া ৬৫৩ ম্যাচের রেকর্ড দীর্ঘদিন অক্ষত থাকবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এই পরিসংখ্যানে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ গণনা করা হয়েছে, যেখানে দুজনই মাঠে নেমেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০