Ritesh Beghi
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে?

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারতের রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে তারা উদয়পুর বিমানবন্দরে পৌঁছান; এর মধ্যে তাদের বিমানবন্দরে নামার একটি ভিডিও ভাইরালও হয়েছে।

বিমানবন্দর থেকে ভাইরাল হওয়া দৃশ্য

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, উদয়পুরের ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেল’-এ এই তারকা জুটির তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ঘনিষ্ঠ প্রায় ৫০ জন অতিথি নিয়ে বিজয় ও রাশমিকা উদয়পুরে রওনা হন। সব মিলিয়ে মাত্র ১০০ জন অতিথির উপস্থিতিতে এই ব্যক্তিগত অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে আমন্ত্রিতদের তালিকায় তেলেঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা থাকলেও বলিউডের বড় কোনো তারকা থাকছেন না বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

গত রোববার ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই জুটি তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ভক্তদের দেওয়া ‘ভিরোশ’  নামটি গ্রহণ করে তারা নিজেদের বিয়েকে ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’ হিসেবে উল্লেখ। ভক্তদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, তাদের জীবনে ভক্তরা সবসময়ই গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০