Ritesh Beghi
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টক্সিকে যশের দুই চরিত্র, নতুন লুকে শোরগোল

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সম্প্রতি সিনেমাটির দুটি টিজার একে একে প্রকাশ করেছেন নির্মাতারা, যা দর্শকমহলে শোরগোল ফেলে দিয়েছে। টিজারগুলোতে সুপারস্টার যশের দুটি ভিন্ন রূপ দেখে যেমন সিনেমাটি নিয়ে কৌতুহল বেড়েছে, তেমনি তার লুক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।  

এরই মধ্যে সদ্যই নিজের সিগনেচার দাড়ি কেটে একদম নতুন লুকে হাজির হয়ে ভক্তদের বড়সড় চমক দিয়েছেন এই কন্নড় অভিনেতা। জানা গেছে, এই নতুন লুক তার সিনেমারই অংশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যশের নতুন লুকে দেখা যায়, দীর্ঘদিনের সিগনেচার লম্বা চুল ও ঘন দাড়ি ছেড়ে ছোট চুলে একদম ক্লিন শেভড লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। সোমবার তার এই পরিবর্তনের ভিডিও প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

সিনেমাটির টিজারে যশকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একদিকে লম্বা চুল ও দাড়িতে তার চিরচেনা ‘রায়া’ চরিত্র, অন্যদিকে ছোট চুলে একেবারেই তরুণ লুকে ‘টিকিট’ নামের অন্য এক চরিত্রে।

সিনেমা সংশ্লিষ্টরা অফিশিয়াল পেজ থেকে ইতিপূর্বেই যশের দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘রায়া’ চরিত্রের পরিচয় দিতে গিয়ে তাকে কুয়াশার মধ্যে সিগারেট হাতে দেখা গেছে, যেখানে তিনি বলছেন, ‘ড্যাডি ইজ হোম’। অন্যদিকে ‘টিকিট’ চরিত্রের পোস্টারে তার রক্তমাখা মুখ সিনেমার অ্যাকশনধর্মী গল্পের ইঙ্গিত দিচ্ছে।

গীতু মোহনদাস পরিচালিত এই গ্যাংস্টার ড্রামা ঘরানার সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি এবং তারা সুতারিয়ার মতো তারকারা। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে প্রকাশ করা হবে। আগামী ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০