ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের বিষয়ে সবশেষ যা বললেন ফারুক আহমেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 36

২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে।

নতুন করে সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। গুঞ্জন ছিল দ্রুতই ফিরবেন দেশে, খেলবেন পাকিস্তান সিরিজে। তবে এরমধ্যে শুরু হয়েছে যদি-কিন্তু। তবে এ বিষয়ে আজ শুক্রবার কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ইফতার শেষে গণমাধ্যমেক ফারুক বলেন, ‘‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’’

পরে ফারুক আহমেদ আরও বলেন, ‘‘আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’’

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের বিষয়ে সবশেষ যা বললেন ফারুক আহমেদ

আপডেট সময় : ০৭:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬