Ritesh Beghi
৯ মার্চ ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতকে পাড়ার ধনী ছেলের সঙ্গে তুলনা করলেন শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার বিতর্কিত মন্তব্যে প্রতিক্রিয়া জানালেন। তার দাবি, ভারতের উত্থান ক্রিকেটকে ধ্বংস করেছে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ভারত। বিশ্বকাপে টানা দ্বিতীয় ও রেকর্ডসংখ্যক তৃতীয় শিরোপা জিতেছে তারা। যখন অধিকাংশ ক্রিকেট বিশ্লেষক তাদের নিখুঁত পারফরম্যান্সের প্রশংসা করছেন, তখন ট্যাপম্যাড শো ‘গেম অন হায়’-তে আক্রমণাত্মক মন্তব্য করলেন। তিনি ভারতকে এক ‘ধনী ছেলের’ সঙ্গে তুলনা করলেন, যে পাড়ার খেলায় দাপট দেখায়।

শোয়েবের বক্তব্য ছিল এমন, “এটা এমন যখন পাড়ায় একজন ধনী ছেলে থাকে এবং সে অন্য গরীব বাচ্চাদের ডাকে এবং বলে, ‘আসো, ক্রিকেট খেলি’। ঠিক এই কাজটা ভারত আমাদের সঙ্গে করছে। আট দলের মধ্যে চারটিকে তারা রাখছে, ওই চারটির মধ্যে তিনটিকে আবার ডাকছে এবং এগিয়ে যাচ্ছে। তারপর বলছে, ‘দেখো, আমি জিতেছি’। তারা ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’

পাকিস্তানের সাবেক পেসারের মন্তব্য অনলাইনে দ্রুত ভক্তদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকের মতে, ভারতের হারের কারণে তিক্ততা থেকে এমন কথা বলেছেন শোয়েব।

অবশ্য ফাইনালের আগে শোয়েবের কথার ধাঁচ ছিল ভিন্ন। ভারতকে ফেভারিট হিসেবে স্বীকৃতি দিলেও তিনি বলেছিলেন, ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের শিরোপা জেতা উচিত।

সমালোচনা সত্ত্বেও শোয়েব ভারতের সাফল্যের পেছনে একটি কারণ স্বীকার করলেন। কঠিন সময়গুলোতে খেলোয়াড়দের প্রতি প্রধান কোচ গৌতম গম্ভীরের সমর্থনের প্রশংসা করলেন। তার মতে, এই ধরনের আস্থা-বিশ্বাস বড় টুর্নামেন্টগুলোতে পার্থক্য গড়ে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০