Ritesh Beghi
২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে আজ মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্ত আছে। হোমালিন এলাকাটি সাগাইং প্রদেশের অন্তর্ভূক্ত। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি এক বিবৃতিতে জানিয়েছে, হোমালিনের ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের একটি রেখাচিত্রও নিজেদের সাইটে প্রকাশ করেছে ভলকানো ডিসকোভারি।

ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হওয়ায় অনুভূত কম্পনের হার ছিল মৃদু। এ ভূমিকম্পের ফলে ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান যদিও টেকটোনিক প্লেটের বড় কোনো ফল্ট লাইনের ওপর নয়, তবে, মিয়ানমার এবং ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০