Ritesh Beghi
৭ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আরেকটি উত্তেজনাপূর্ণ রাত উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই ও বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগ ১-১ গোলে ড্র হলেও দুই ম্যাচ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কেটেছে পিএসজি।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ম্যাচের মাত্র আড়াই মিনিটের মধ্যে গোল করে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। বাঁ দিক থেকে খিচা খাভারেস্খেলিয়ার দারুণ আক্রমণ ও নিখুঁত পাস কাজে লাগিয়ে সহজ ফিনিশে গোল করেন তিনি।

শুরুর ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বায়ার্ন। মাইকেল ওলিসে ও জামাল মুসিয়ালা বারবার আক্রমণে চাপ সৃষ্টি করলেও পিএসজির রক্ষণভাগ দৃঢ় ছিল। বিশেষ করে নুনো মেন্দেস গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে দলকে রক্ষা করেন।

ম্যাচজুড়ে রেফারিং নিয়েও বিতর্ক ছিল। কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন বায়ার্নের খেলোয়াড়রা, বিশেষ করে সম্ভাব্য ফাউল ও হ্যান্ডবলের ঘটনায়।

শেষদিকে নাটকীয়তা বাড়ান হ্যারি কেইন। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে তিনি ম্যাচে সমতা ফেরান। তবে সেটি বায়ার্নকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব জয়ের স্বপ্ন আবারও অধরাই থেকে গেল কেইনের জন্য।

এখন ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্য পিএসজির, অন্যদিকে দীর্ঘদিনের ইউরোপীয় খরা কাটাতে মরিয়া আর্সেনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০