Ritesh Beghi
১৩ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ১৭ মে ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

আর মাত্র কয়েকদিন, এরপরই আসবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আগামী ১৭ মে সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পড়বে আরবি মাস জিলকদের ২৯তম দিন। আর ওইদিনই আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদের সন্ধান করা হবে।

চাঁদ বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংয়ের তথ্য অনুযায়ী, ১৭ মে বাংলাদেশে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম থাকবে। তবে ওইদিন আরব বিশ্বের বেশিরভাগ দেশে চাঁদ দেখা যাবে। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের প্রথমদিন পড়বে ১৮ মে। সে হিসেবে সেখানে ঈদুল আজহা হবে ২৭ মে।

অপরদিকে বাংলাদেশে যেহেতু ১৭ মে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম তাই ধারণা করা হচ্ছে এখানে জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে। আর ঈদুল আজহা পালিত হবে আগামী ১৮ মে বৃহস্পতিবার।

তাদের দেওয়া চাঁদের ম্যাপে দেখা যাচ্ছে, ১৭ মে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের আকাশে খুব সহজে খালি চোখে চাঁদের দেখা মিলবে। ওই অঞ্চলটি সবুজ রঙের ভেতর পড়েছে।

আর বাংলাদেশ, ভারতসহ এই অঞ্চল পড়েছে আকাশী নীল রঙের ভেতর। এখানে চাঁদ দেখার সম্ভাবনা আছে আবার নেই।

এরপরের অঞ্চলগুলো রয়েছে ধূসর অংশে। তবে বাংলাদেশ যেহেতু সবুজ ও ধূসরের মাঝখানে পড়েছে তাই সেখানে ১৭ মে চাঁদ না দেখার সম্ভাবনাই বেশি। আর যেসব দেশ ধূসর অংশে পড়েছে সেখানে চাঁদ কোনোভাবেই দেখা যাবে না।

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

গত ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০