Ritesh Beghi
১৮ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলা শেষের আগেই ভুল করে নেইমারকে মাঠ থেকে তুলে দিলেন রেফারি

ব্রাজিলিয়ান সিরি আ’তে রোববার এক বিতর্কিত ঘটনার জন্ম হলো। সেটা হলো আবার নেইমারকে কেন্দ্র করে। সান্তোসের হয়ে খেলতে নেমে ম্যাচের মাঝপথে ভুলবশত মাঠ থেকে তুলে নেওয়া হলো তাকে। এই নিয়ে রেফারিসহ ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। সেদিন কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস।

ম্যাচের ৬৫ মিনিটে নেইমার মাঠের ডাগআউটের বিপরীত প্রান্তে চিকিৎসা নিচ্ছিলেন। ৩৪ বছর বয়সী এই তারকা খেলোয়াড় প্রায়ই চোটের কবলে পড়েন। এই সময় চতুর্থ রেফারি তার বোর্ডে দেখান ১০ নম্বর জার্সিধারী নেইমারকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু নেইমার সেটা দেখতেই পাননি।

যখন তিনি মাঠে ফেরার জন্য প্রস্তুত হলেন, ততক্ষণে খেলা আবার শুরু হয়ে গেছে। মাঠে নেমে গেছেন রবিনিও জুনিয়র। এই ১৮ বছর বয়সী তরুণ ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে। নেইমার মাঠে ঢুকতে গেলে রেফারি তাকে বাইরে যেতে বলেন।

এতে ক্ষোভে ফেটে পড়েন নেইমার। তিনি চতুর্থ রেফারির কাছে হাতে লেখা বদলির কাগজটি দেখতে চাইলেন। কাগজ দেখে বোঝা গেল, সান্তোসের কোচ কুকা আসলে ৩১ নম্বর জার্সিধারী গনজালো এস্কোবারকে তুলতে চেয়েছিলেন। কিন্তু ভুলে ভুল নম্বর লেখা হয়েছিল। খেলা শুরু হওয়ার আগে কোচ নিজেও ভুলটা ধরতে পারেননি।

এই ঘটনাটি হয়েছে ঠিক তখনই, যখন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার মাত্র একদিন বাকি। এটা নেইমারের জন্য ছিল কোচ কার্লো আনচেলত্তিকে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ। এখন পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে রাখেননি।

নেইমার মৌসুমের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন। এবারের লিগে ১৬টি ম্যাচের মধ্যে মাত্র আটটিতে খেলেছেন তিনি। তবে চারটি গোল করেছেন। পাশাপাশি পাঁচটি হলুদ কার্ডও দেখেছেন। এই হারের ফলে সান্তোস ব্রাজিলিয়ান সিরি এ-এর রেলিগেশন জোনে নেমে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০