Ritesh Beghi
৮ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

*ঢাকা*: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে ‘তারুণ্য চোখে আমাদের প্রকৃতি ও পরিবেশ এবং পজেটিভ বাংলাদেশ এই শ্লোগানে আগামীকাল ৮ জুন (সোমবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬”। ঢেঁকি প্রযোজনা, পরিবেশ ও জলবায়ু যাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মাত্র ৬০ সেকেন্ডের (১ মিনিট) সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী চলচ্চিত্রের মাধ্যমে পরিবেশগত সংকট ও জলবায়ু ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তীব্র দাবদাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বাস্তব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের পরিবেশবান্ধব অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা ও গুরুত্ব বহুগুণ বেড়েছে বলে জানান আয়োজকেরা।


উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এবং সভাপতিত্ব করবেন জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ড. আজহারুল ইসলাম শেখ ডীন চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষক আমির হামজা জিহাদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বাসসাস সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ। জুরি বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, জাহিদ হোসেন, কাজী নওশাবা আহমেদ, সনি রহমান ও রুমানা ইসলাম মুক্তিসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজক মোঃ নিজাম উদ্দিন কর্ণধার ঢেঁকি প্রযোজনা, আহ্বায়ক হারুন উর রশিদ, উৎসব পরিচালক শাহিন রেজা রাসেল প্রমুখ।
“আসুন সবাই মিলে পৃথিবীকে রক্ষা করি”— এই আহ্বানে তরুণ নির্মাতাদের এই পরিবেশ সচেতনতামূলক প্রয়াসকে সফল করতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০