news desk
১৮ এপ্রিল ২০২০, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁও বারদী ইউনিয়নের কর্মহীন দুঃস্থদের মাঝে লায়ন বাবুলের ত্রান সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে নিজ ইউনিয়নের কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের দুঃস্থ অসহায় তিন হাজার মানুষের পাশে দাড়িয়েছেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল ।

শনিবার ( ১৮ এপ্রিল ) সকালে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কর্মহীন দুঃস্থ অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, আলু, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এবং দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, বারদী ইউনিয়নের বেশীরভাগ মানুষ কর্মজীবি ও দিন মজুর । দেশে করোনা ভাইরাস প্রভাবে বিভিন্ন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া কর্মহীন হয়ে পড়ে এলাকার বহু মানুষ। কর্মহীন এসব মানুষ গুলো পরিবার পরিজন নিয়ে দিন পার করছেন অনাহারে । সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছি । আমরা প্রতিদিনই বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এ ত্রান সামগ্রী বিতরণ করবো । আজ থেকে রমজান মাস পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ।

তিনি আরো বলেন, দেশের বর্তমান চলমান সংকটময় সময়ে কর্মহীন নিম্ন ও গরীব অসহায় এইসব মানুষদের পাশে সমাজের প্রত্যেক জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। আসুন আমরা সবাই এদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেই ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়া, বারদী ইউনিয়নের সাবেক মেম্বার আঃ মান্নান, সাবেক মেম্বার জসিম উদ্দিন জজ, সাবেক মেম্বার আঃ করিম, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মোল্লা, বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ হাই, ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফিরোজ, ৪নং জাতীয় পার্টির সভাপতি রিপন মুন্সী, আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, রুহুল আমিন মোল্লা, জাকির হোসেন, ওয়াজ করনী বাহাদুর, প্রমুখ ।

এছাড়াও নোবেল করোনা (COVID-19) শুরুতেই সোনারগাঁও উপ‌জেলার বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজা‌র ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, মাস্ক, হ্যান্ড স্যা‌নিটাইজার, লিফ‌লেট ও হ্যান্ড গ্লাবস বিতরণ করেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল । গ্ৰামের সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি । এবং হ্যান্ড স্যা‌নিটাইজার দিয়ে সাধারণ মানুষের হাত পরিস্কার করান এবং হাত ধোয়ার সাবান বিতরণ করেন । বর্তমান পরিস্থিতিতে এ কার্যক্রম চলমান রয়েছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০