Ritesh Beghi
১৩ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

এক বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আর্জেন্টিনা ও উরুগুয়েকে হারানো চাট্টিখানি কথা নয়। প্যারাগুয়ে সে কাজটাই করে দেখিয়ে রীতিমতো উড়ছিল। তবে বিশ্বকাপে পা রাখতেই তাদের বাস্তবতার জমিনে পা রাখতে হলো তাদের, ৪-১ গোলে তারা হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। 

চোটের কারণে তারকা খেলোয়াড় জুলিও এনসিসোকে হারানোর শঙ্কা জেগেছিল দলটির। তবে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তাকে নামায় দক্ষিণ আমেরিকান দলটি। তাতে লাভ হয়নি, ম্যাচে তাকে দেখাই যায়নি রীতিমতো। এছাড়া আলমিরনও ছিলেন নিস্প্রভ।

ওদিকে যুক্তরাষ্ট্র শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিল প্যারাগুয়েকে। শুরুর গোলটা এল নিজেদের ভুলে। ক্রিশ্চিয়ান পুলিসিকের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান দামিয়ান বোবাদিয়া।

পিছিয়ে পড়ে নিজেদের কৌশল থেকে সরে আসতে হয় কোচ গুস্তাভো আলফারোর দলকে। এরপরই খেলাটা অনেক সহজ হয়ে যায় যুক্তরাষ্ট্রের। বিরতির ঠিক আগে জোড়া গোল করে স্বাগতিকদের ৩ গোলে এগিয়ে দেন ফ্লোরিয়ান বালোগান।

দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে লড়াই করেছে, ঠিক যেমনটা বাছাইপর্বে করেছে। বদলি হিসেবে মাঠে নামা মরিসিও ম্যাচে ফেরান তাদের। দারুণ পজিশনিং আর ফিনিশিং দেখে কোচ আলফারো নিশ্চয়ই ভাবছিলেন, ‘কেন তাকে আগে নামাইনি’!

প্যারাগুয়ে আর ম্যাচে ফিরতেই পারেনি। সেই গোলের পর আবারও যুক্তরাষ্ট্র ম্যাচের আধিপত্য বুঝে নেয়। শেষ মুহূর্তে জিও রেইনার গোলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

এই হারের পর প্যারাগুয়ে এখন দাঁড়িয়ে আছে বিশ্বকাপ থেকে বিদায়ের দুয়ারে। তারকা খেলোয়াড়দের নিস্প্রভ হয়ে থাকা, শুরুতেই গোল হজমের পর প্ল্যান বি’র অভাব, আর একাদশ সাজানোর ভুলেই দক্ষিণ আমেরিকান জায়ান্ট কিলার প্যারাগুয়ে হারল যুক্তরাষ্ট্রের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০