Ritesh Beghi
১৫ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

বিশ্বকাপে অভিষেক। বিষয়টা যে কোনো খেলোয়াড়ের জন্যই বিশেষ কিছু। ফিফা সে উপলক্ষটাকে বিশেষ করে তুলতে বিশেষ ব্যাজেরও ব্যবস্থা করেছে এবারের বিশ্বকাপে।

তবে ইয়াসিন আয়ারির সে অভিষেকটা ছিল আরও ‘স্পেশাল’। কারণ এই ম্যাচটা যে ছিল তার বাবার দেশ তিউনিসিয়ার বিপক্ষে। তিনি এখানেই থামলেন না। সে ম্যাচকে আরও বিশেষ করে তুললেন সুইডেনের নায়ক বনে গিয়ে।

তার বাবা আজ্জুজ আয়ারির জন্ম তিউনিসিয়ায়। সেখানেই বেড়ে উঠেছিলেন। তবে জীবিকার তাগিদে চলে গিয়েছিলেন সুইডেনে। সেখানেই তার ছেলে ইয়াসিনের জন্ম। ইউরোপীয় ফুটবলে যখন আলো ছড়াচ্ছেন, তখন তিউনিসিয়া তাকে প্রস্তাব দিয়েছিল দেশটির হয়ে খেলার জন্য। ২০২২ বিশ্বকাপে তাদের হয়ে খেলার সুযোগ দিতে চেয়েছিল আফ্রিকান দেশটি। কিন্তু আয়ারি জন্মভূমি সুইডেনকেই বেছে নেন।

এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছিলেন তার বাবা আজ্জুজ আয়ারি। এই বছর মে মাসে সুইডিশ সংবাদমাধ্যম আফটনব্লাডেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার ছেলে তিউনিসিয়ার হয়ে খেলতে চেয়েছিল। কিন্তু আমি তাকে বললাম সুইডেনের হয়ে খেলতে। কারণ এই দেশটিই তাকে স্বাগত জানিয়েছে এবং গড়ে তুলেছে। এটা তার দায়িত্ব ছিল কিছু ফিরিয়ে দেওয়ার।’

বাবার সঙ্গে কথা বলার পর আয়ারির কাছেও সিদ্ধান্তটি স্পষ্ট হয়ে যায়। আয়ারি বলেছেন, ‘আমি সুইডেনে জন্মেছি, নিজেকে সুইডিশ মনে করি। সুইডেনই সেই দেশ যাকে আমি প্রতিনিধিত্ব করতে চাই।’

তিউনিসিয়ার কোচ সাবরি লামুশিও আয়ারিকে চেনেন। তার ভাইকেও চেনেন। তিনি বলেছেন, ‘আমি তাকে এবং তার ভাইকে চিনি। সে একটি সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে অনেক সম্মান করি। সে খুব ভালো খেলোয়াড়। ম্যাচের পরে তার জন্য শুভকামনা, তবে সেটা ম্যাচের পরে।’

তবে লামুশির সে শুভকামনা বোধ হয় ম্যাচের আগেই কাজে লেগে গেছে ইয়াসিনের জন্য। ম্যাচের ষষ্ঠ মিনিটে সুইডিশরা এগিয়ে যায়। সেটা এই ইয়াসিনের দারুণ এক গোলে। বাবার দেশের বিপক্ষে গোল বলে কথা, তাই দুই হাত তুলে উদযাপনে বাধ টানেন তিনি। এরপর স্রষ্টাকে ধন্যবাদ জানান সিজদায় লুটিয়ে পড়ে।

সুইডিশদের আরও এক গোলে অবদান আছে ইয়াসিনের। তার বাড়ানো বলে পা ছুঁইয়েই সভেনবার্গের পা থেকে আসা সুইডেনের চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন ইসাক।

ম্যাচের শেষটাও হয়েছে তার গোলে, বক্সের বাইরে থেকে তার করা আগুনে এক শটে বল গিয়ে আছড়ে পড়ে জালে। এবার আর উদযাপনে বাধ নেই। কেন থাকবে? এমন এক মঞ্চে এভাবে পারফর্ম করলে আবেগকে কতক্ষণ আর বাধ দিয়ে রাখা যায়?

বাবার দেশের বিপক্ষে অভিষেক, সেটাও বিশ্বকাপের মতো মঞ্চে। সে ম্যাচে জোড়া গোল করেছেন, করিয়েছেনও পরোক্ষভাবে। মঞ্চটাকে বুঝি এর চেয়ে ভালোভাবে ‘স্পেশাল’ বানাতে পারতে না ইয়াসিন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০