Ritesh Beghi
২৩ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

লিওনেল মেসির ভক্তদের তালিকায় বয়স যেন কোনো বাধা নয়। শিশু থেকে প্রবীণ—সব বয়সি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই ভালোবাসারই অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ১০০ বছর বয়সি পউলিনে কানা, যিনি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে।

সাদা চুল, আর্জেন্টিনার জার্সি আর হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে বসে থাকা পউলিনের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।

তবে পউলিনে কানা শুধু মেসির ভক্ত হিসেবেই পরিচিত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামেও বেশ জনপ্রিয়। নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত মজার ভিডিও তৈরি করেন তিনি। তার নাম রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি, আর ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে বিপুল জনপ্রিয়তা।

মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। এর আগেও ইন্টার মিয়ামির একটি ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে। সে সময় তিনি হাতে একটি পোস্টার নিয়ে উপস্থিত হয়েছিলেন, যেখানে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

শুধু শতবর্ষী ভক্তই নন, মেসির জনপ্রিয়তা ছড়িয়ে আছে নতুন প্রজন্মের মাঝেও। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে উঁচু করে ধরে থাকতে দেখা যায়, যার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মেসি। যদিও শুরুতে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, পরে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন। প্রথম গোলটি আসে ম্যাচের ৩৮তম মিনিটে, আর দ্বিতীয় গোলটি করেন শেষ মুহূর্তে। এই দুই গোলের সুবাদে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেন তিনি। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

মেসির রেকর্ডগড়া রাতে যেমন মাঠে উজ্জ্বল ছিল তার পারফরম্যান্স, তেমনি গ্যালারিতেও নজর কেড়েছেন তার শতবর্ষী ভক্ত পউলিনে কানা এবং আর্জেন্টিনার জার্সি পরিহিত একটি শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১০

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১১

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

চীনের পথে প্রধানমন্ত্রী

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১৮

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১৯

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

২০