Ritesh Beghi
২৯ জুন ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জিতেছেন রোনালদো নাজারিও। ২০২৬ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসির খেলা দারুণ উপভোগ করছেন। এবং নেইমারের খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। রোনালদো চান এ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নেইমার তাদের মুখ বন্ধ করে দিক, যারা তার সমালোচনা করে থাকেন।

ফরাসি সংবাদপত্র এল ইকুইপেকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবেক এই স্ট্রাইকার জানান, এমবাপের খেলার ধরনের সঙ্গে তিনি নিজের ক্যারিয়ারের সেরা সময়ের মিল খুঁজে পান। একই সঙ্গে তিনি আরও একবার নেইমারের পাশে দাঁড়িয়ে আশা প্রকাশ করেছেন যেন এ তারকা চলতি বিশ্বকাপে নিজের সেরা খেলা উপহার দিতে পারেন।

রোনালদো বলেন, ‘মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং আজও সে মাঠে সমান প্রভাবশালী ও ম্যাচ জিততে ভূমিকা রাখছে। অন্যদিকে এমবাপের খেলার ধরন আমাকে আমার নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। সে বর্তমান যুগের অন্যতম সেরা ফুটবলার এবং এই খেলার কিংবদন্তিদের একজন উত্তরসূরি।’

ব্রাজিলের এ লিজেন্ড বলেন, ‘তারা (মেসি ও এমবাপে) দুজনেই নিঃসন্দেহে এমন খেলোয়াড় যারা পরিসংখ্যানের ঊর্ধ্বে এবং বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যোগ্যতা রাখে’।

বরাবরের মতোই রোনালদো নেইমারের প্রশংসা করলেন এবারও। তবে এবার তিনি নেইমারের বর্তমান পরিস্থিতির সঙ্গে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে নিজের কাটানো সেই বিশ্বকাপের তুলনা টেনেছেন- যখন তিনি হাঁটুর মারাত্মক ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন এবং ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

‘যারা তাকে (নেইমার) বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে। ২০০২ সালে আমিও এমন একটা প্রত্যাবর্তন পর্বের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই আমি পুরোপুরি নেইমারের পক্ষে আছি।’

সাক্ষাৎকারের শেষ অংশে রোনালদো ব্রাজিলের ফুটবলের বর্তমান অবস্থা এবং আগের সেই একচ্ছত্র আধিপত্য হারানোর কারণ নিয়ে নিজের মতামত জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্ব জুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার ‘একক ফেবারিট’ তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবেই বিবেচিত হয়।’

রোনালদো বলেন, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে।’

সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারের নতুন ছক জাপান কোচের

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

১০

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

১২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

১৩

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

১৪

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

১৫

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১৬

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

১৭

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

২০