Ritesh Beghi
১২ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ে সমতাসূচক গোল নিয়ে ওঠা বিতর্কের জবাব দিয়েছে ফিফা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই গোলের আগে বল ক্যামেরার তার স্পর্শ করেছিল বলে অভিযোগ উঠেছিল। শনিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।

হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহামের গোলে ১-১ সমতা আনে ইংল্যান্ড। এই গোলের পরপরই ফরাসি রেফারি ক্লেমো তুরপিনের কাছে প্রতিবাদ জানান নরওয়ের খেলোয়াড়েরা।

গোলটির আগে ইয়র্ন নিল্যান্ডের একটি গোল-কিক থেকে শুরু হয়েছিল আক্রমণের সেই ধারা, যা শেষ পর্যন্ত বেলিংহামের গোলে রূপ নেয়। সেই ফুটেজে দেখা যায়, বলের গতিপথ হঠাৎ বদলে গিয়ে ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের কাছে চলে যায়। খেলার নিয়ম অনুযায়ী এমন ঘটনায় খেলা থামিয়ে ড্রপ বল দেওয়ার কথা ছিল।

তবে শনিবার ফিফা জানায়, বলের ভেতরে বসানো চিপ সেন্সরে বল ক্যামেরার তারে ধাক্কা খাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। টুর্নামেন্টের আগের পর্বে পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার নকআউট ম্যাচে একটি গোল বাতিলের ক্ষেত্রেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

ফিফার বিবৃতিতে বলা হয়, নরওয়ের বিপক্ষে ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে কানেক্টেড বলের সেন্সরে বাতাসে থাকা অবস্থায় বলের ‘হার্টবিটে’ কোনো অস্বাভাবিক তারতম্য পাওয়া যায়নি। তাই বল ওপরের তারে স্পর্শ করে গতিপথ বদলে যাওয়ার কোনো প্রমাণ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে—আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

১০

মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি

১১

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

১২

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম

১৩

ভারি বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৪

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প

১৬

২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

১৭

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং ন্যায্য ছিল: সুইজারল্যান্ড কোচ

১৯

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

২০