Ritesh Beghi
১ অগাস্ট ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

তুরস্কেই ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ, তবে বেসিকতাসে নয়। দলবদল বিষয়ক সাংবাদিক সান্তি অউনা ও ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর।

বেসিকতাস ইতোমধ্যে জানিয়ে দিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের চুক্তি। আরেক মৌসুমে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। এছাড়া তার জন্য বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল।

কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল। সালাহকে আরও লোভনীয় বেতনের প্রস্তাব দিয়েছে। ফুট মেরকাতো-এর সাংবাদিক অউনা জানিয়েছেন, খুব শিগগিরই একটি সম্মতিতে পৌঁছাতে যাচ্ছে দুই পক্ষ।

ট্রাবজোনস্পোর এগিয়ে আসায় ক্ষুব্ধ বেসিকতাস। তারা শেষ আলাপ আলোচনা স্থগিত রেখেছে। অনেক মিডিয়া আউটলেট একে ‘চাঞ্চল্যকর মোড়’ হিসেবে অভিহিত করেছে।

লিভারপুলে ৯ বছর কাটিয়ে ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। যদিও তার সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। ২০১৯ সালে লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই মিসরীয় ফরোয়ার্ড ফ্রি ট্রান্সফারে নতুন  ঠিকানার খোঁজে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০