Ritesh Beghi
২ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

মৌসুম শুরুর আগে প্রথম প্রীতি ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্টারসি স্টেডিয়ামে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। এই ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হলো দুই নতুন খেলোয়াড় ডামফ্রিস এবং কার্লোস এস্পি।

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কারেরাসের বাড়ানো বল বক্সের ভেতর পান এন্দ্রিক। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে আনার পর দ্বিতীয় ছোঁয়ায় বাঁ পায়ের জোরালো শটে গোল করেন তিনি।

২৪ মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলও। কামাভিঙ্গার পাস থেকে শুরু হওয়া আক্রমণে বল পান আরদা গুলের। বক্সের ভেতর ভালো একটি মুভ করে বল ছেড়ে দেন তিনি, আর সেখান থেকে গোল করেন প্রথম দলে অভিষেক হওয়া সিরিয়া।

দুই গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদের আধিপত্য তখন স্কোরবোর্ডেও স্পষ্ট। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান কমায় ফিওরেন্তিনা। ৪১ মিনিটে নিজেদের প্রথম শটেই গোল করেন পিকোলি। এই গোলেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় ফিওরেন্তিনা। গুদমুন্দসন দুইবার সমতা ফেরানোর সুযোগ পান। প্রথমবার তার শট ঠেকিয়ে দেন নতুন অভিষিক্ত গোলরক্ষক মারিও রিভাস। দ্বিতীয়বার লুনিনের সঙ্গে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি গুদমুন্দসন। তবে সাত মিনিট পর আর ভুল করেননি মোইজে কিন। বক্সের ভেতর থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। স্কোরলাইন হয় ২-২।

৭৫ মিনিটে এন্দ্রিকের বদলি হিসেবে মাঠে নামেন কার্লোস এস্পি। এরপর জয়ের খোঁজে আক্রমণে ওঠে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের বক্সে একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসেনি। ইনজুরি সময়ে জয়সূচক গোলের কাছাকাছি চলে গিয়েছিল দল। তবে এস্পির হেড লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েই শেষ হয়। এই ম্যাচ দিয়েই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করল রিয়াল মাদ্রিদ। আগামী ২২ আগস্ট শনিবার এসপানিওলের মাঠে প্রথম লিগ ম্যাচ খেলবে দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০