news desk
২ মে ২০২০, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৯ জন করোনা আক্রান্ত: থেমে নেই র‌্যাব-১১’র মানবিক সহায়তা কার্যক্রম

নারায়নগঞ্জ প্রতিনিধি :  করোনা ভাইরাস (কোভিট-১৯) এর বিস্তাররোধে সারাদেশে চলছে লকডাউন। লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই দেখা দিয়েছে খাদ‌্য সংকট। এমন পরিস্থিতিতে নিজের অনেক সদস্য করোনভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সীমিত সংখ্যক সদস্যদের নিয়ে বিপন্ন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। নারায়ণগঞ্জে খুঁজে খুঁজে প্রকৃত খেটে খাওয়া দিনমজুর অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন র‌্যাবের সদস্যরা। 
শনিবার (০২ মে )চলমানা খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হিজরা সম্প্রদায়ের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন র‌্যাব সিদ্ধিরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ।
এ বিষয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ানের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন বলেন, যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত আমরা তাদের খোঁজ করে এসব নিত্যপণ্য দিচ্ছি। যাতে করে মানুষ ঘরে বসে কিছুদিন খেতে পারে। নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের র‌্যাব-১১ ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন চার কর্মকর্তাসহ ৩৯ সদস্যের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের প্রত্যেকে আইসোলেশনে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০