news desk
১০ জুন ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ি ঢলে ভেঙ্গে গেছে বাড়ি-ঘর, যোগাযোগ ব্যবস্থা বন্ধ

শেখ শাহাউর রহমান বেলাল:: টানা বর্ষণে ছড়ায় পহাড়ি ঢল নেমে ভেঙ্গে গেছে হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীর রাস্তা, গাইডওয়াল ও বাড়িঘর। পল্লীর বাসিন্দা ২৪টি পরিবারের একমাত্র রাস্তাটিও পানির তোড়ে ভেসে গেছে। টিলা ধসে ভেঙ্গে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এ অবস্থায় আতংক আর উৎকণ্ঠা নিয়ে বসবাস করছেন পল্লীর বাসিন্দারা। এদিকে পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থনে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটছে। অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে পাহাড় টিলা ঘেরা চুনারুঘাট উপজেলায়। প্রবল বর্ষণের কারণে পাহাড়ী ঢল নামে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ছড়াগুলোতে। পানির তোড়ে উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীতে বসবাসরত ২৪টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ভেঙ্গে গেছে।

পল্লীতে গাইডওয়াল না থাকায় ইতিমধ্যে পাহাড়ী ঢলে টিলা ধসে পল্লীর বেশ কয়েকটি ঘর ভেঙ্গে গেছে। এ অবস্থায় চরম কষ্টে দিন পার করছেন পল্লীর বাসিন্দারা। কখন ঢল এসে বাড়িঘর ভেঙ্গে দেয় এমন আতংকে কাটছে পল্লীর বাসিন্দাদের রাত।
পাহাড়ি ঢলে সাতছড়ির কয়েকটি টিলা ধ্বসে পড়েছে। এতে হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর মহাসড়ক টি বন্ধ হয়ে গেছে। এছাড়া চুনারুঘাটের আরো কয়েকটি টিলা ধ্বসে পড়েছে।
ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা জানান, চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াত করতে পারছেন না পল্লীর বাসিন্দারা। প্রতিনিয়ত আতংকে কাটে কখন যে ঢল এসে বাড়িঘর ভেঙ্গে নেয়।

গাইড ওয়াল নির্মাণ করলে আপাতত টিলা ধস রোধ করা সম্ভব হবে বলে জানান সাতছড়ি রেঞ্জার কর্মকর্তা মোতালিব হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০