news desk
২ অগাস্ট ২০২০, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : ঈদের ছুটিতে এক এনজিও কর্মী স্বপরিবারের গ্রামের বাড়িতে ফেরার পথে সিলেটের ওসমানী নগরে সড়ক র্দূঘটনায় প্রাইভেট কারের চালকসহ একই পরিবারের ৪জন ঘটনাস্থলে নিহত হলেও অলৌকিক বেচেঁ যাওয়া তাদের বড় সন্তানটি ও আজ রোববার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার ভোরে একটি প্রাইভেট কারযোগে স্বপন কুমার দাস,তার স্ত্রী লাভলী রানী দাস ও তিন ছেলেকে নিয়ে নিজে বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামে ফেরার পথে ওসমানী নগর এলাকায় কুমিল্লা ট্রার্ন্সপোর্টের একটি ঘাতক বাস প্রাইভেট কারটিকে চাপা দিলে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনায় শেষ হয়ে যায় পুরো পরিবারটি।

নিহতরা হলেন স্বপন কুমার দাস(৪৫),স্ত্রী লাভলী রানী দাস(৩৮),বড় ছেলে সৌরভ দাস(১২) ও দুই জমজ ছেলে সৌমিত্র দাস(৭) ,শৈবালদাস(৭) ও কারের চালকসহ ৬ জন । এরমধ্যে বড় ছেলে সৌরভ দাসকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি আজ রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রোববার বিকেল নাগাদ ময়না তদন্ত শেষে বড় ছেলে সৌরভের লাশ তাদের গ্রামের বাড়ি শ্যামারচরে নিয়ে আসার কথা রয়েছে।

স্বপন কুমার দাস তিনি এনজিও সংস্থা ব্র্যাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল অফিসে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যায় নিহত চারজনের লাশ তাদের গ্রামের বাড়ি শ্যামারচরে নিয়ে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে। খবর শুনে আশপাশের শত শত মানুষ জড়ো হন নিহতের বাড়িতে অনেকইে চোখে পানি ধরে রাখতে পারেননি। খবর পেয়ে নিহতের গ্রামের বাড়িতে ছুটে যান দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মজ্ঞুর আলম চৌধুরী, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার ও কমিউনিষ্ট পার্টির নেতা কমরেড বাবু অমর চান দাস,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আজিজুল হক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১০

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১১

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১২

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৩

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৪

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১৫

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৬

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৭

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৮

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৯

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

২০