news desk
৬ অগাস্ট ২০২০, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধোনিকেই সেরা মানছেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিংহ ধোনিকে সেরা উইকেটকিপার হিসেবে বেছে নিলেন গিলক্রিস্ট। উইকেটকিপার হিসেবে ধোনির নামের পাশে রয়েছে ৬৩৪টি ক্যাচ এবং ১৯৫টি স্টাম্পিং। তবে ধোনির ব্যাটিং দক্ষতা তাঁর কিপিংকেও ছাপিয়ে গিয়েছে। ওয়ান ডে ক্রিকেটে ১০,৭৭৩ রান রয়েছে সেরা ফিনিশারের। ব্যাটিং গড় ৫০.৮৩। ক্যাপ্টেন কুলের নেতৃত্বে ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও।

গিলক্রিস্ট বলেছেন, ‘‘ধোনির ক্রিকেট জীবনটা আমি খুব ভাল ভাবে দেখেছি এবং, আমার দারুণ লেগেছে। একটা দুরন্ত সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে তুলে ধরেছিল। তার পরে ওকে সবাই ভালবাসতে শুরু করে। যে ধরনের ক্রিকেটটা ও খেলত, তাতে খুব জনপ্রিয় হয়েও ওঠে।’’ যোগ করছেন, ‘‘এর পরে বিশাল খ্যাতি, প্রাচুর্য— সব কিছুরই মালিক হয়ে বসে ধোনি। ভারতের মতো একটা দেশে, যেখানে ক্রিকেট বলতে মানুষ পাগল, সেখানে এই নাম-যশ সামলানো কিন্তু মুখের কথা নয়। যে ভাবে ধোনি নিজেকে সামলেছে, সেটা এক কথায় অসাধারণ।’’

প্রাক্তন অস্ট্রেলীয় তারকা আলাদা করে মাঠে এবং মাঠের বাইরে ধোনির ঠান্ডা মাথার কথা বলেছেন। গিলক্রিস্টের কথায়, ‘‘মাঠে ধোনির ঠান্ডা মাথার পরিচয় পেয়েছি। মাঠের বাইরেও আমি যতটুকু ওকে চিনি, খুবই শান্ত প্রকৃতির। ওর প্রশংসা না করে উপায় নেই। ধোনির পরম্পরা, প্রভাব ভারতীয় ক্রিকেট ও ভারতীয় সমাজের উপরে অনেক, অনেক দিন থাকবে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০