news desk
২৫ অগাস্ট ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শোকাবহ আগস্টে ছাত্রলীগের কুরআন শরীফ ও পাগড়ী বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার দুপুর ২টায় চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে উপজেলা ছাত্রলীগ।

কর্মসূচির মধ্যে ১ মিনিট নিরবতা পালনসহ কুরআন খতম, মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে ৪৫টি পবিত্র কুরআন শরীফ বিতরণ, সম্মাননা পাগড়ী বিতরণ করা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামীলীগ নেতা রুবেল সরকার প্রমুখ। শোকসভা পরিসঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশিষ কবির। সবশেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০