news desk
১০ অক্টোবর ২০২০, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় সারাদেশে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম

কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে। সারা বাংলাদেশের ১০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কাপাসিয়া ১ম স্থান অর্জন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে (৮ অক্টোবর) বৃহস্পতিবার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও অনুষ্ঠানে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির কাছ থেকে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আব্দুস সালাম সরকার।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তা সহ সারাদেশ থেকে আশা বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র সার্বিক সহযোগীতায় মাতৃমৃত্যু প্রতিরোধে ২০১৭ সাল থেকে প্রকল্পের আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম উদ্ভাবিত গর্ভবতী আয়না ও গর্ভবতী গয়নার নামের অ্যাপসের যাত্রা শুরু হয়। ৩৭টি তথ্য সম্বলিত এই ডাটাবেজে একজন গর্ভবতী প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী করণীয় সম্পর্কে জানতে পারেন এবং সচেতনতা লাভ করেন। এরই ফলশ্রুতিতে বর্তমানে কাপাসিয়ায় মাতৃমৃত্যু হার ৯৯ ভাগ কমিয়ে আনা সম্ভব হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসা সেবায় রোগীদের সন্তুষ্টি, মেডিকেল অফিসার, ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্স স্বাস্থ্যকর্মী সহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নিয়মশৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দিক বিবেচনায় হাসপাতালটিকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়।

হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করায় ডা. আব্দুস সালাম সরকার গাজীপুর -৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি, সিভিল সার্জন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যসেবা কমিটির সদস্যদের প্রতি হাসপাতাল পরিচালনায় সহযোগীতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০