news desk
৩ নভেম্বর ২০২০, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবসরের ঘোষণা দিলেন শেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক: সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে এই ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সি চেন্নাই সুপার কিংসের তারকা এই অলরাউন্ডার।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ ছিলেন ওয়াটসন। গেল বছর অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বিদায় জানিয়েছিলেন। এবারে আইপিএলকে বিদায় জানাবার মধ্য দিয়ে পুরো ক্রিকেট থেকেই অবসর নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি অলরাউন্ডার।

আইপিএলের ১৩ আসরে ওয়াটসন খেলেছেন রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। অবসর ঘোষণার আগ পর্যন্ত আইপিএলে ১৪৫টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। যার ভেতর ৪৩টিই চেন্নাইয়ের হয়ে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি সূত্র ওয়াটসনের অবসরের বিষয়ে বলেন, ‘শেষ ম্যাচ খেলার আগে ড্রেসিংরুমে ওয়াটসন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা তাঁর জন্য একটি ভালো সুযোগ ছিল।’

আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ২৯৯ রান করেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু বল হাতে ঝুলিতে একটি উইকেটও পুরতে সক্ষম হননি। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। এরপর ২০১৯ সালে বিগ ব্যাশ এবং চলতি বছর ব্যাটটাই পুরোপুরি তুলে রাখার সিদ্ধান্ত নেন ওয়াটসন। আর এর মধ্য দিয়ে পুরোপুরি এপিটাফ টানা হয়ে গেল গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০