news desk
৩ নভেম্বর ২০২০, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এন্ডারসনের নামে হচ্ছে সড়কের নামকরণ

স্পোর্টস ডেস্ক: বিশ্বের চতুর্থ ও প্রথম পেস বোলার হিসেবে গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৬শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। এন্ডারসনের এমন কীর্তিতে সম্মানসরূপ তার নামে সড়কের নামকরণে কাউন্সিলে প্রস্তাব রেখেছেন সেই বার্নলি মেয়র ওয়াজিদ খান।

১৯৮২ সালের ৩০ জুলাই ইংল্যান্ডের বার্নলিতে জন্মগ্রহণ করেন এন্ডারসন। তাই বার্নলিতেই এন্ডারসনের নামে সড়কের নামকরণের প্রস্তাব দেন ওয়াজিদ। ওয়াজিদ বলেন, ‘প্রথম পেসার হিসেবে টেস্টে এমন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় এন্ডারসনের সম্মানে বার্নলিতে রাস্তার নামকরণ করা হবে। এন্ডারসনের জন্মগ্রহণ বার্নলিতে এবং এখানকার ক্রিকেট ক্লাবে তিনি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। এখনো এখানকার ক্রিকেটের সাথে জড়িত আছেন তিনি।’

বার্নলির মেয়র ওয়াজিদ আরও বলেন, ‘তরুণদের জন্য একজন রোল মডেল ক্রিকেটার এন্ডারসন। ক্রিকেট ক্যারিয়ারে ৬শ উইকেট অনেক বড় অর্জন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে বিশ্বের অন্যতম সেরা একজন পেসার।’

২০০৩ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় ৩৮ বছর বয়সী এন্ডারসনের। ১৫৬ টেস্টে ৬শ উইকেট শিকার করেছেন তিনি। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ ও ১৯টি টি-টুয়েন্টিতে ১৮ উইকেট নিয়েছেন এন্ডারসন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০