news desk
১৩ নভেম্বর ২০২০, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালকে হারিয়ে করোনাকালে আন্তর্জাতিক ফুটবল শুরু করল বাংলাদেশ

নেপালকে হারিয়ে করোনাকালে আন্তর্জাতিক ফুটবল শুরু করল বাংলাদেশ দল। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জিতেছে। দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচে নেপালকে হারানোর আনন্দটাই আলাদা। জামাল-জীবনদের সেই আনন্দকে আরও বাড়িয়ে দিল আর্থিক পুরস্কার। বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের জয়ের পর বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় আর্থিক পুরস্কারের ঘোষণা দেন নাবিল। তিনি বলেন, ‘আমরা সবাই আজকে খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা এই ম্যাচ। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে আমরা জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি। আগামী ম্যাচের আগেই ছেলেরা এই পুরস্কারের অর্থ পেয়ে যাবে। আশা করছি, আগামী মঙ্গলবার আমরা আরও ভালো খেলতে পারব। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, আজ শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশকে এগিয়ে দেন নাবীব নেওয়াজ। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মাহবুবুর রহমান সুফিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া দুটি প্রীতি ম্যাচের সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তাই ম্যাচ শুরুর আগেই ফিফা নির্দেশিত গ্যালারির ৮ হাজার দর্শকের কোটা পূরণ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০