news desk
১৭ ডিসেম্বর ২০২০, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেন আওয়ামী লীগ এর বিজয় দিবস পালন

জাকির হোসেন  সুমন   : ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন আওয়ামী লীগ। গতকাল ১৬ ডিসেম্বর বুধবার রাত ৯ টায় মাদ্রিদের স্হানীয় মাইশা রেস্টুরেন্টে  স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি  আব্দুল কাইয়ুম সেলিম ৷ যুগ্ম সম্পাদক তানিম চৌধুরী এর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে বক্তব্য প্রদান করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম. নজরুল ইসলাম ও স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন৷ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম ৷ এসময় আমন্ত্রিত অতিথি ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি একরামুজ্জামান কিরন, ফয়সাল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আক্তারুজ্জামান , জাহিদুর রহমান দিদার, এফ এম ফারুক পাভেল, হারুন অর রশীদ , সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, বদরুল কামালি, আন্তর্জাতিক সম্পাদক এম আই আমিন, সদস্য তুহিন, নাসিম, আব্দুস সালাম, ইউসুফ ও ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এম আই আমিন ৷এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতা , বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যারা দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি সন্মান প্রদর্শন পূর্বক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ৷
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ধর্ম ব্যবসায়ী উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় বিদ্বেষ যাতে না ছড়াতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেন ৷
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, মহামারী করোনায় মৃত্যুবরণকারী সকল বাংলাদেশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ৷
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারের নতুন ছক জাপান কোচের

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

১০

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

১২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

১৩

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

১৪

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

১৫

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১৬

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

১৭

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

২০