Publisher
২৪ মে ২০২৩, ২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নি সন্ত্রাসের নতুন ভার্সন হত্যার হুমকি: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ১৯ মে ‘সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির’ প্রতিবাদ ও ১০ দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানো হবে হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এই বক্তব্যকে অগ্নি সন্ত্রাসের নতুন ভার্সন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষক সমিতি আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে মানববন্ধন’ এ সংহতি প্রকাশ করে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘এর আগেও বাংলাদেশের রাজনীতিতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষকে হত্যার একটি নীলনকশা করা হয়েছিল এবং নানা ধরনের অপকর্মে সেই সূচিতে হয়েছিল, যেটিকে আমরা অগ্নি সন্ত্রাস বলি। সেই অগ্নি সন্ত্রাসের মধ্য দিয়ে সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। এটি এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। কৌশল পরিবর্তন করে একটি নতুন মাত্রায় ২০২৩ সালে এসে সেই অগ্নি সন্ত্রাসের একটি নতুন ভার্সন হলো এই ধরনের হত্যার হুমকি দেওয়া।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীকে একেবারে ন্যাক্কারজনক ভাষায় যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা ক্ষমার অযোগ্য। এটি একটি যড়যন্ত্রের অংশ। এটি বিচ্ছিন্নভাবে কোনো একটি অঞ্চলের নিচু নিম্ন পর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, এটি একধরনের গভীর যড়যন্ত্রের অংশ, তার একটি বহিঃপ্রকাশ এবং এটির মধ্য দিয়ে নীলনকশা প্রণয়ন ও কার্যকর করার এটি একটি ইঙ্গিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০