news desk
৮ মার্চ ২০২১, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক রেজিস্টার কৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সমূহের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মার্চ )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহিদুল্লাহ ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম ,উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন , মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার সিরাজ উদ্দিন, উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ।

আকরাম হোসাইন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০