Publisher
২৬ মার্চ ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের শর্তমতে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

গত ২৪ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়। ৬ মার্চ তার পরিবারের পক্ষ থেকে সপ্তমবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছিল। সকল আনুষ্ঠানিকতা শেষে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল। এরপর ষষ্ঠ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানে অবস্থান করছেন। করোনাভাইরাস ও লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিএনপি বরাবরই দাবি জানিয়ে আসছে। এর আগেও পরিবারের পক্ষ থেকে কয়েকদফা আবেদন করা হয়েছিল। কিন্তু তা নাকচ করে দেয় সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

৬৮ বছরে বিশ্বকাপে দ্রুততম গোলের সেঞ্চুরি

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

১০

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

১১

ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র

১২

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

১৩

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

১৪

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

১৫

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

১৬

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

১৭

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

১৮

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

১৯

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

২০