news desk
১১ মার্চ ২০২১, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বসতঘরে মদ্যপ শ্বশুরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে পুত্রবধূর মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বসতঘরে মদ্যপ শ্বশুরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দূর্গম আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিবা খাতুন (২৭)। তিনি সোলেমানের স্ত্রী। অভিযুক্ত শ্বশুর জুলহাস (৫৫) আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে ।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন জুলহাসের মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লিরার স্বামী রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত। তিনি বাড়িতে ছিলেন। লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ জুলহাস রাত ৩টার দিকে তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর স্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাশ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০