Publisher
১৩ জুলাই ২০২৩, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা: মোকাব্বির খান

সিলেট প্রতিনিধি: ‘আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে এ জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’ এমন মন্তব্য করেছেন গণফোরামের মোকাব্বির খান এমপি।

বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে মজলিশপুর-মজনপুর গ্রামবাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোকাব্বির খান বলেন, ‘দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ—এই তিনটা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আর সেই সিন্ডিকেটের সদস্যরা নিজের ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।’

মোকাব্বির আরও বলেন, ‘তা ছাড়া বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না। উনি নিজেও একজন ব্যবসায়ী। তাই আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে বাণিজ্যমন্ত্রীর জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’

সাবেক ইউপি মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি চক্রবর্তী ও সহকারী শিক্ষক শামীম আহমদ।

বক্তব্য দেন আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সংগঠক আব্দুস সালাম। সঞ্চালনা করেন মাওলানা শাহিদ খান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০