Publisher
৫ অগাস্ট ২০২১, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে “করোনা প্রতিরোধক বুথ” স্থাপন

প্রাইম টিভি বাংলা: হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে “করোনা প্রতিরোধক বুথ” স্থাপন করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ।

বুধবার (৪ আগস্ট) বুথের কার্যক্রম উদ্বোধন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দৌলতুজ্জামান এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ খোরশেদ মজুমদার।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই “করোনা প্রতিরোধক বুথ”।এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মাদ মোর্শেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাঃ আনিসুজ্জামান, ডেপুটি ডিরেক্টর ডাঃ শরীফ মাহমুদ রুমীসহ মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ডাক্তার এবং শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ছাত্রলীগের এই সময়োপযোগী এবং ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং করোনাকালীন ছাত্রলীগের বিভিন্ন ধরণের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ডের ক্ষেত্রে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রতি সব ধরণের সহযোগিতা ও সমর্থন প্রদানের আশ্বাস দেন অতিথিগণ।

এর আগে, গত ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের উপস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত আল হাসান ও সাধারণ সম্পাদক প্রিতম মজুমদারের কাছে এই “করোনা প্রতিরোধক বুথ” হস্তান্তর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০