Publisher
১৫ অক্টোবর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামাস-ইসরায়েল যুদ্ধে মৃতের সংখ্যা ৩৮০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে শুরু হয় এ যুদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৫ অক্টোবর) জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর রোববার ইসরায়েলিদের হতাহতের নতুন সংখ্যা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র তাল হেনরিখ সাংবাদিকদের বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি (ইসরায়েলি) নিহত হয়েছেন। এছাড়া জিম্মি করা হয়েছে ১২০ জনেরও বেশি জনকে।’

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে।

এদিকে এর আগে গতকাল পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। একদিন পর বলা হলো, মৃতের সংখ্যা আরও একশ জনেরও বেশি বেড়েছে।

ইসরায়েলিদের উপর হামাসের হামলা প্রায় বন্ধ হয়ে গেলেও; ইসরায়েলি বিমানবাহিনী ও সেনাবাহিনী এখনো গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে গাজায় প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, শুধুমাত্র গত শনিবার ইসরায়েলের হামলায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০