Publisher
১৫ অগাস্ট ২০২১, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ আগস্টের শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে শায়িত শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রোববার (১৫ আগস্ট) দিনের শুরুতেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর কবরস্থান ও এর আশপাশের এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে।

প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তার সঙ্গে প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এরপর একে একে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় স্ব স্ব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া কেন্দ্রীয় কমিটির পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ তার পরিবারের অন্যান্য সদস্য এবং শেখ ফজলুল হক মনি ও আবদুর রব সেরনিয়াবাত ও তাদের স্বজনদের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০