admim
৯ মে ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইটেম গানে নেচে ঝড় তুললেন চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী

বিনোদন ডেস্ক : চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার ভারতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী ধনশ্রী ভার্মার। দুজনের বনিবনা হচ্ছিল না বহু সময় ধরেই। অভিযোগ পাল্টা অভিযোগের পর সেই দাম্পত্য জীবনের ইতি টানেন এই জুটি। বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত চাহাল।

বিপরীতে ধনশ্রী ব্যস্ত বলিউডের গ্ল্যামার জগতে। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে একটি আইটেম গানে নেচেছেন ধনশ্রী।

যিনি নাচের মাধ্যমে অনুরাগীদের মোহিত করে রাখেন। চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণরূপে সক্রিয় হয়েছেন ধনশ্রী। তিনি সবসময় কোথাও না কোথাও নতুন কাজ এবং বিষয় নিয়ে আলোচনায় থাকেন। ঠিক তেমনটাই আবারও করে দেখিয়েছেন ধনশ্রী।

তিনি এখন বলিউডে নিজের জায়গা পাকা করতে ব্যস্ত। নিজের জগতে সাফল্য পাচ্ছেন এই নৃত্যশিল্পী। বলিউডের আসন্ন চলচ্চিত্র ‘ভুল চুক মাফ’-এর ‘টিং লিং সাজনা’ শিরোনামের আইটেম গানে নেচেছেন ধনশ্রী। তার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও।

সম্প্রতি আইটেম গানের শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ধনশ্রী।

যেখানে তাকে লাল ব্রালেট এবং থাই স্লিট স্কার্টে দেখা গেছে। ছবিগুলো পোস্ট করে চাহালের প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামী ৯ মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে।’ ধনশ্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরিতে শেয়ার করেছেন।
এদিকে, রাজকুমারের নতুন ছবির গান প্রকাশিত হতেই ধনশ্রীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গানটি ইউটিউবেও আপলোড করা হয়েছে। রাজকুমার রাওয়ের মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে নাচের জন্য বেশ প্রশংসাও পাচ্ছেন ধনশ্রী।

চাহাল ও ধনশ্রী বিয়ে করেন ২০২০ সালের ২২ ডিসেম্বর। বিয়ের ৪ বছর পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। কিছুদিন আগেই চাহাল ও ধনশ্রী বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। বান্দ্রা আদালত তাঁদের আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার রায় দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০