Ritesh Beghi
১৪ মে ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর, আশ্রমে গিয়ে বদলে যায় সে ভাবনা: রজনীকান্ত

আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর ৪৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। সেখানেই নিজের জীবনের এক স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন তিনি।

বয়স ৭৪ হলেও জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি অভিনেতা রজনীকান্তের। এখনো তার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’। আবার অনেকের কাছে দেবতুল্যও। তবে জীবনের এক অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে আনলেন তিনি। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সে কথা।

এ কিংবদন্তি অভিনেতা বলেন, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন— অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। তিনি বলেন, আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে— একজন মানুষও আমাকে দেখছিল না।

রজনীকান্ত বলেন, এ অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে। সেই সময় আমি বুঝেছিলাম— আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। সত্যিকারের স্টারডম আসলে কী, সেটিও উপলব্ধি করেছিলাম।

তিনি বলেন, প্রথমে মাত্র দুদিনের জন্য আশ্রমে গিয়েছিলাম। কিন্তু সেখানকার পরিবেশ, প্রকৃতি ও মানসিক শান্তি এতটাই ভালো লেগেছিল যে, শেষ পর্যন্ত ১০ দিন সেখানে অবস্থান করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০